আজকের বিনিময় হার
গত কয়েক দিনের মতো আজ মঙ্গলবার ডলারের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে পাউন্ড ও অস্ট্রেলিয়ান ডলারের দাম। আগের দিনের মতো অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও ইয়েনের। দাম কমেছে ইউরো, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলারের। এখন প্রতি ডলার কিনতে খরচ হচ্ছে ১২২ টাকা।
কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দরের চেয়ে কিছুটা বেশি দরে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচের ওঠানামা নির্ভর করে। ব্যবসা-বাণিজ্যে খরচ বৃদ্ধি পায় বা কমে যায়।