খেজুর কত দেশ থেকে আসে

বাজারে ১৫ থেকে ২০ জাতের খেজুর পাওয়া যায়

দেড়-দুই দশক আগেও বাংলাদেশের খেজুর আমদানির প্রায় পুরোটা নির্ভর ছিল মধ্যপ্রাচ্যের ওপর। তবে এখন বাজারে যে খেজুর পাওয়া যায়, তার সবই মধ্যপ্রাচ্য থেকে আসে, এমন ধারণা এখন আর পুরোপুরি ঠিক নয়। খাদ্যাভ্যাসের পরিবর্তন, সারা বছর খাওয়ার প্রবণতা এবং বাজারে বৈচিত্র্য আনার কারণে এখন আমদানির উৎস অনেক বিস্তৃত হয়েছে।