প্রগতি ইনস্যুরেন্সের ৩১৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত
প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কারওয়ান বাজারে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পরিচালনা পর্ষদ সভায় সভাপতিত্ব করেন প্রগতি ইনস্যুরেন্সের চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক নাসির লতিফ, তাজোয়ার মোহাম্মাদ আউয়াল, সৈয়দ মোহাম্মাদ জান ও স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম।
এ ছাড়া কোম্পানির পরিচালক এম এ আউয়াল, সাইদুর রহমান, এম এ মালেক, এন জে চৌধুরী, মো. মুশফিকুর রহমান ও মো. জামালউদ্দিন অনলাইন মাধ্যমে সভায় যুক্ত হন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রগতি ইনস্যুরেন্সের উপদেষ্টা মো. রেজাউল করিম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অমর কৃষ্ণ শীল, সহব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) সাদাত মো. মুসা ও কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হক।