শেয়ারের মূল্যবৃদ্ধিতে শীর্ষ পাঁচ কোম্পানি

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকেরই মান বেড়েছে।

এদিকে গত কয়েক দিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমছে। বেশ কিছুদিন পর চলতি সপ্তাহে লেনদেন ১ হাজার কোটি টাকার নিচে নেমে আসে। ডিএসইতে আজ মোট ৭৭৮ দশমিক ৩২ কোটি টাকার লেনদেন হয়েছে। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৯৪৯ কোটি টাকার বেশি। অর্থাৎ আজও লেনদেন কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২৩ পয়েন্টে উঠেছে। এ ছাড়া ডিএসইএস ৮ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ১৯৬ পয়েন্টে উঠেছে। নির্বাচিত ভালো শেয়ারগুলোর সূচক ডিএস৩০ সূচক বেড়েছে ২১ দশমিক ১৭ পয়েন্ট। সূচকের মান বেড়ে হয়েছে ২ হাজার ১৫১ পয়েন্ট।

আজ ডিএসইতে দাম বেড়েছে ১৮২টি কোম্পানির শেয়ারের এবং কমেছে ৫৪টি কোম্পানির শেয়ারের। অপরিবর্তিত আছে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্যানুসারে, আজ বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড।

১

এসআলমএসসিআরএসটি

আজ বৃহস্পতিবার মূল্যবৃদ্ধির শীর্ষে আছে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দাম ৯ দশমিক ৫৯ শতাংশ বা ১ দশমিক ৯০ টাকা বেড়ে ২১ দশমিক ৭০ টাকায় উঠেছে। গতকাল কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৯ দশমিক ৮০ টাকা।

২

আইপিডিসি

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে আইপডিসি। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৮৭ শতাংশ বা ১ দশমিক ৯০ টাকা। বুধবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ২১ দশমিক ৪০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ২৩ দশমিক ৩০ টাকা।

৩

রূপালী লাইফ

মূল্যবৃদ্ধিতে তৃতীয় স্থানে আছে রূপালী লাইফ ইনস্যুরেন্স। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৬০ শতাংশ বা ৯ দশমিক ৬০ টাকা। বুধবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১১১ দশমিক ৫০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ১২১ দশমিক ১০ টাকা।

৪

সিএপিএমবিডিবিএল

আজ মূল্যবৃদ্ধিতে চতুর্থ স্থানে আছে সিএপিএম বিডিবিএল। এই ইউনিটের দাম বেড়েছে ৮ দশমিক ৪০ শতাংশ বা ১ টাকা। বুধবার দাম ছিল ১১ দশমিক ৯০ টাকা। আজ দিন শেষে এই মিউচুয়াল ফান্ডের দাম বেড়ে হয়েছে ১২ দশমিক ৯০ টাকা।

৫

সামিট অ্যালায়েন্স

আজ মূল্যবৃদ্ধিতে পঞ্চম স্থানে আছে সামিট অ্যালায়েন্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ২৮ শতাংশ বা ২ দশমিক ৬০ টাকা। বুধবার শেয়ারটির দাম ছিল ৩১ দশমিক ৪০ টাকা। আজ দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩৪ টাকা।