আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই কমেছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকের মধ্যে দুটি সূচকই ছিল নিম্নমুখী।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৭ কোটি ৪১ লাখ টাকার। গত মঙ্গলবার, অর্থাৎ শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে ৭১২ কোটি ৩৪ লাখ টাকার। গত সোমবার লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের শেষ দুই দিন লেনদেন কমেছে।
আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ২৩৪ দশমিক ৩৭ পয়েন্ট। মঙ্গলবারের তুলনায় সূচকটি কমেছে ৩২ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার ৭২ দশমিক ১২ পয়েন্ট। আজ এই সূচক ১ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়েছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ২ হাজার ১ দশমিক ৮৫ পয়েন্ট। সূচকটি কমেছে ১৯ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৮ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ১২৩টি কোম্পানির শেয়ারের। পাশাপাশি দাম কমেছে ২২২টির ও অপরিবর্তিত আছে ৪৭টি কোম্পানির শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ মূল্যহ্রাসের শীর্ষে আছে রিজেন্ট টেক্সটাইল মিলস।
মূল্যহ্রাসের দিক থেকে আজও শীর্ষে আছে রিজেন্ট টেক্সটাইল মিলস। আজ এই শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ। মঙ্গলবার এই শেয়ারের দাম ছিল ৩ টাকা ৬০ পয়সা। আজ দাম কমে হয়েছে ৩ টাকা ৩০ পয়সা।
মূল্যহ্রাসের দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে টেকনো ড্রাগস। আজ এই শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ৬৬ শতাংশ। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ৩১ টাকা ৫০ পয়সা। আজ দাম কমে হয়েছে ২৯ টাকা ৪০ পয়সা।
মূল্যহ্রাসের দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে আরামিট সিমেন্ট। আজ এই শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ০৮ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ১১ টাকা ৫০ পয়সা। আজ দাম কমে হয়েছে ১০ টাকা ৮০ পয়সা।
মূল্যহ্রাসের দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে তুং হাই নিটিং। আজ এই শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১ টাকা ৯০ পয়সা। আজ দাম কমে হয়েছে ১ টাকা ৮০ পয়সা।
মূল্যহ্রাসের দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে রহিম টেক্সটাইল। আজ এই শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ১০ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ২৪২ টাকা ৮০ পয়সা। আজ দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম কমে হয়েছে ২৩০ টাকা ৪০ পয়সা।