আজ বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে লেনদেনও কমেছে। যদিও লেনদেন কমার হার বেশি নয়। আজ লেনদেন হয়েছে ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার। গতকাল মঙ্গলবার লেনদেন ১ হাজার ২২৩ কোটি টাকার বেশি।
গত সোমবার থেকে টানা তিন দিন সূচক কমলেও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের মান এখনো ৫ হাজারের ওপরে। আজ লেনদেন শেষে ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ৫১৯ দশমিক ১৩ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি কমেছে ৫১ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ১০৫ দশমিক ২৮ পয়েন্ট। আজ এই সূচক ১১ দশমিক ৮৮ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৬ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ২ হাজার ১১০ দশমিক ৪২ পয়েন্ট। সূচকটি কমেছে ১৬ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ৮২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ২৮৬টি কোম্পানির শেয়ারের। অপরিবর্তিত আছে ২৫টি কোম্পানির। দেখে নেওয়া যাক, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে কোন কোম্পানিগুলো।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে এবি ব্যাংক। গতকাল এই শেয়ারের দাম ছিল ১৯ টাকা ৪০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২১ টাকা ৩০ পয়সা। আজ দাম বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে বিবিএস। গতকাল এই শেয়ারের দাম ছিল ৯ টাকা ৭০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০ টাকা ৬০ পয়সা। আজ দাম বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে প্রগতি লাইফ। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ। গত কার্যদিবসে দাম ছিল ২৩৮ টাকা ৮০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ২৫৯ টাকা ৩০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে ড্যাফোডিল কম্পিউটার্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ৯১ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ৫১ টাকা ৮০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৫৫ টাকা ৯০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে পপুলার লাইফ। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ৮৩ শতাংশ। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ৪৯ টাকা ৮০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৫৩ টাকা ৭০ পয়সা।