আজ রোববার সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে। তিনটি সূচকের মধ্যে তিনটিরই পতন হয়েছে। আজ লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে আজ সূচক ও লেনদেন কমেছে।
আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ৪৬১ দশমিক ৭০ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি কমেছে ১৩৮ দশমিক ৫৬ পয়েন্ট বা ২ দশমিক ৪৭ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ৮৯ দশমিক ৬৫ পয়েন্ট। আজ এই সূচক ২৬ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ৩৭ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ২ হাজার ১১৭ দশমিক ৩৭ পয়েন্ট। সূচকটি কমেছে ৫২ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা ২ দশমিক ৪০ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। কমেছে ৩৫৩টি কোম্পানির আর অপরিবর্তিত আছে ৬টি কোম্পানির শেয়ারের দাম। দেখে নেওয়া যাক, আজ মূল্যহ্রাসের শীর্ষে আছে কোন কোম্পানিগুলো।
মূল্যহ্রাসের দিক থেকে আজ প্রথম স্থানে আছে বিডি ওয়েল্ডিং। গত বৃহস্পতিবার এই শেয়ারের দাম ছিল ১৮ টাকা ৪০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ১৭ টাকা। আজ দাম কমেছে ৭ দশমিক ৬০ শতাংশ।
মূল্যহ্রাসের দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে পপুলার লাইফ ফার্স্ট। গত বৃহস্পতিবার এই ইউনিটের দাম ছিল ২ টাকা ৯০ পয়সা। আজ দাম কমে হয়েছে ২ টাকা ৭০ পয়সা। আজ দাম কমেছে ৬ দশমিক ৮৯ শতাংশ।
মূল্যহ্রাসের দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে বিডি থাই ফুড। গতকাল এই ইউনিটের দাম ছিল ১৭ টাকা ৫০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ১৬ টাকা ৩০ পয়সা। আজ দাম কমেছে ৬ দশমিক ৮৫ শতাংশ।
মূল্যহ্রাসের দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে ম্যাকসনস স্পিনিং। গতকাল এই শেয়ারের দাম ছিল ৫ টাকা ৯০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ৫ টাকা ৫০ পয়সা। আজ দাম কমেছে ৬ দশমিক ৭৭ শতাংশ।
মূল্যহ্রাসের দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে এএফসি অ্যাগ্রো। গতকাল এই শেয়ারের দাম ছিল ৭ টাকা ৪০ পয়সা। আজ দাম কমে হয়েছে ৬ টাকা ৯০ পয়সা। আজ দাম কমেছে ৬ দশমিক ৭৫ শতাংশ।