সপ্তাহের প্রথম দিন আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও মূল্যসূচক উভয়ই কমেছে। আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকেরই পতন হয়েছে।
এদিকে কয়েক দিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমছে। বেশ কিছুদিন পর দুই সপ্তাহ আগে লেনদেন এক হাজার কোটি টাকার নিচে নেমে আসে। ডিএসইতে আজ লেনদেন ৬০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। মোট লেনদেন হয়েছে ৬২১ দশমিক ৪৯ কোটি টাকার।
আজকের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকই নেমে গেছে। প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮১ দশমিক ৮৪ পয়েন্টে। গত দিনের তুলনায় সূচকটি কমেছে প্রায় ৬৮ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ। ডিএসইএস নেমে এসেছে ১ হাজার ১৫৮ দশমিক ৯৫ পয়েন্টে। এক দিনে কমেছে ১৯ পয়েন্টের বেশি বা প্রায় শতকরা ১ দশমিক ৬৩ শতাংশ। এ ছাড়া শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক নেমেছে ২ হাজার ৮৩ দশমিক ৪৩ পয়েন্টে। সূচকটির পতন হয়েছে ২৩ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ৩৯টি কোম্পানির শেয়ার। দাম কমেছে ৩০৭টি কোম্পানির এবং ৫০টি কোম্পানির দর অপরিবর্তিত আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল। গত বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৫ দশমিক ৮০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৬ দশমিক ১০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৫ দশমিক ১৭ শতাংশ বা ৩০ পয়সা।
ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে ফারইস্ট নিটিং। বৃহস্পতিবার এই শেয়ারের দাম ছিল ১৯ দশমিক ৫ টাকা । আজ দাম বেড়ে হয়েছে ২০ দশমিক ২০ টাকা। দাম বেড়েছে ৩ দশমিক ৫৮ শতাংশ বা ৭০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে আইসিবি এমএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। গতকাল শেয়ারটির দাম ছিল ৫ দশমিক ৮০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৬ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৩ দশমিক ৪৪ শতাংশ বা ২০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে আরগন ডেনিমস। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ১৪ শতাংশ বা ৬০ পয়সা। বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১৯ দশমিক ১০ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১৯ দশমিক ৭০ টাকা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়ালের শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ০৩ শতাংশ বা ১০ পয়সা। বৃহস্পতিবার দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৩ দশমিক ৩ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৩ দশমিক ৪০ টাকা।