সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ঊর্ধ্বমুখী।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছে ২৯৮ কোটি ১০ লাখ টাকার।
আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৪ হাজার ৭৭৪ দশমিক ৯৫ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি বেড়েছে ৪২ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ৯০ শতাংশ। আরেক সূচক ডিএসইএস বেড়ে ১ হাজার স্পর্শ করেছে। আজ এই সূচক ১৫ দশমিক ২৯ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১০০০ দশমিক ৪২ পয়েন্ট হয়েছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক বেড়ে হয়েছে ১ হাজার ৮৬৯ দশমিক ৯০ পয়েন্ট। সূচকটি বেড়েছে ৯ দশমিক ৩৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ৩২২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত আছে ১৬টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে জিপিএইচ ইস্পাত।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে জিপিএইচ ইস্পাত। রোববার এই শেয়ারের দাম ছিল ১৫ টাকা ২০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা। আজ দাম বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে ইনটেক। গতকাল রোববার এই শেয়ারের দাম ছিল ১৯ টাকা ৩০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ২১ টাকা ২০ পয়সা। দাম বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে ইনফরমেশন সার্ভিসেস। রোববার এই শেয়ারের দাম ছিল ৭৯ টাকা ৩০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৮৭ টাকা ১০ পয়সা, অর্থাৎ আজ দাম বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে শার্প ইন্ডাস্ট্রিজ। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। রোববার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১০ টাকা ২০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১১ টাকা ২০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে লাভেলো। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ। রোববার দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৬৫ টাকা ৮০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৭২ টাকা ১০ পয়সা।