সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এই সপ্তাহের বেশির ভাগ দিনই সূচক ও লেনদেন কমেছে। আজ অবশ্য লেনদেন কিছুটা বেড়েছে। কিন্তু প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল নিম্নমুখী।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার। গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৯০ কোটি ১৩ লাখ টাকার। গত মঙ্গলবার লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার।
আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৪ হাজার ৭০২ দশমিক ৬৮ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি কমেছে ১২২ দশমিক ৬৪ পয়েন্ট বা ২ দশমিক ৫৪ শতাংশ। আরেক সূচক ডিএসইএস কমে ১ হাজারের নিচে নেমে এসেছে। আজ এই সূচক ২৮ দশমিক ৯৮ পয়েন্ট বা ২ দশমিক ৮৮ শতাংশ কমে ৯৭৬ দশমিক ৯৫ পয়েন্ট হয়েছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ১ হাজার ৮৫১ দশমিক ২৫ পয়েন্ট। সূচকটি কমেছে ৪৭ দশমিক ৭১ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ১৫টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩৫২টির এবং অপরিবর্তিত আছে ১৭টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে আল আরাফাহ্ ইসলামি ব্যাংক।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক। গতকাল এই শেয়ারের দাম ছিল ১৪ টাকা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ১৪ টাকা ৫০ পয়সা। আজ দাম বেড়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গতকাল এই ইউনিটের দাম ছিল ৪ টাকা ৮০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৪ টাকা ৯০ পয়সা। দাম বেড়েছে ২ দশমিক ০৮ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে এসপিসিএল। গতকাল এই শেয়ারের দাম ছিল ৪৬ টাকা ৬০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৪৭ টাকা ৫০ পয়সা, অর্থাৎ আজ দাম বেড়েছে ১ দশমিক ৯৩ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে সেন্ট্রাল ইনস্যুরেন্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৩১ টাকা ৪০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৩১ টাকা ৭০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে তাকাফুল ইনস্যুরেন্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে শূন্য দশমিক ৯৩ শতাংশ। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৩২ টাকা ১০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৩২ টাকা ৪০ পয়সা।