যে পাঁচ কোম্পানির শেয়ারের দাম সবচেয়ে বেশি কমল

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমলেও মূল্যসূচক বেড়েছে। আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকেরই উত্থান হয়েছে।

এদিকে কয়েক দিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমছে। বেশ কিছুদিন পর গত সপ্তাহে লেনদেন এক হাজার কোটি টাকার নিচে নেমে আসে। ডিএসইতে আজ মোট ৭০৬ দশমিক ৩২ কোটি টাকার লেনদেন হয়েছে। গতকাল রোববার লেনদেন হয়েছে মোট ৭৩২ দশমিক ৫৬ কোটি টাকার বেশি।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে উঠেছে। এ ছাড়া ডিএসইএক্স শূন্য দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮৬ পয়েন্টে উঠেছে। নির্বাচিত ভালো শেয়ারগুলোর সূচক ডিএস৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৯৯ পয়েন্ট। সূচকের মান বেড়েছে ২ হাজার ১৩৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট।

আজ ডিএসইতে দাম বেড়েছে ১১৭টি কোম্পানির শেয়ারের এবং দাম কমেছে ১৯৯টি কোম্পানির শেয়ারের। অপরিবর্তিত আছে ৮৬টি কোম্পানির শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যহ্রাসের শীর্ষে ছিল প্রাইম ফাইন্যান্স।

প্রাইম ফাইন্যান্স

আজ সোমবার মূল্যহ্রাসের শীর্ষে আছে প্রাইম ফাইন্যান্স। আজ এই কোম্পানির শেয়ারের দাম ৭ দশমিক ১৪ শতাংশ বা ২০ পয়সা কমে ২ দশমিক ৬০ টাকায় নেমে এসেছে। রোববার কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২ দশমিক ৮০ টাকা।

আইএলএফএসএল

মূল্যহ্রাসের দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে ইন্টারন্যাশনাল লিজিং বা আইএলএফএসএল। আজ এই শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ৫৫ শতাংশ বা ১০ পয়সা। রোববার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১ দশমিক ৮০ টাকা। আজ দাম কমে হয়েছে ১ দশমিক ৭০ টাকা।

প্রিমিয়ার লিজিং

মূল্যহ্রাসের দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে প্রিমিয়ার লিজিং। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ৫৫ শতাংশ বা ১০ পয়সা। গত রোববার দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১ দশমিক ৮০ টাকা। আজ দাম কমে হয়েছে ১ দশমিক ৭০ টাকা।

তমিজ টেক্স

আজ মূল্যহ্রাসে চতুর্থ স্থানে আছে তমিজ টেক্সটাইল। এই শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ৩৩ শতাংশ বা ৮ দশমিক ৭ টাকা। রোববার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১৬৩ দশমিক ২০ টাকা। আজ দিন শেষে এই শেয়ারের দাম কমে হয়েছে ১৫৪ দশমিক ৫০ টাকা।

মুন্নু ফেব্রিকস

আজ মূল্যহ্রাসে পঞ্চম স্থানে আছে মুন্নু ফেবিকস। আজ এই শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ বা ৯০ পয়সা। বৃহস্পতিবার শেয়ারটির দাম ছিল ২০ দশমিক ৯০ টাকা। আজ দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম কমে হয়েছে ১৯ দশমিক ৮০ টাকা।