আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই কমেছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল নিম্নমুখী।

আজ ডিএসইর লেনদেন আবার ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। আজ লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৩৭ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪১ লাখ টাকার। মঙ্গলবার লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৭ লাখ টাকার।

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৪ হাজার ৮৮৬ দশমিক ৫৭ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি কমেছে ৪০ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ২৪ দশমিক ৭৭ পয়েন্ট। আজ এই সূচক ৯ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ১ হাজার ৮৯১ দশমিক ৬৩ পয়েন্ট। সূচকটি কমেছে ৬ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের। কমেছে ৩০৭টির ও অপরিবর্তিত আছে ৪৪টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে বিডি থাই ফুড।

১

বিডি থাই ফুড

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে বিডি থাই ফুড। গতকাল এই শেয়ারের দাম ছিল ১৫ টাকা ২০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা। আজ দাম বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।

২

কাট্টলি টেক্সটাইল

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে কাট্টলি টেক্সটাইল। গতকাল এই শেয়ারের দাম ছিল ১১ টাকা ৫০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ১২ টাকা ২০ পয়সা। দাম বেড়েছে ৬ দশমিক ০৮ শতাংশ।

৩

এমবিএল ফার্স্ট মিউচুয়াল

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল। গতকাল এই শেয়ারের দাম ছিল ৩ টাকা ৬০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৩ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ দাম বেড়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ।

৪

ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে ডিবিএইচ ফার্স্ট মিউিচুয়াল। আজ এই ইউনিটের দাম বেড়েছে ৫ দশমিক ০৮ শতাংশ। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৫ টাকা ৯০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৬ টাকা ২০ পয়সা।

৫

চার্টার্ড লাইফ

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে চার্টার্ড লাইফ। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক ৬৭ শতাংশ। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৪৭ টাকা ১০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৪৯ টাকা ৩০ পয়সা।