আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে শাশা ডেনিমস

আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭১২ কোটি ৩৪ লাখ টাকার। গতকাল সোমবার লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার। গত রোববার লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৬৮ লাখ টাকার। অর্থাৎ চলতি সপ্তাহের প্রথম দুই দিন লেনদেন বৃদ্ধির পর আজ কমেছে।

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৫ হাজার ২৬৬ দশমিক ৬৭ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি বেড়েছে ১৮ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার ৭০ দশমিক ৩৭ পয়েন্ট। আজ এই সূচক ১৪ দশমিক ৫৩ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক বেড়ে হয়েছে ২ হাজার ২১ দশমিক ৭০ পয়েন্ট। সূচকটি বেড়েছে ৩ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ১৮৯টি কোম্পানির শেয়ারের। পাশাপাশি দাম কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত আছে ৫২টি কোম্পানির শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে শাশা ডেনিমস।  

শাশা ডেনিমস

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে শাশা ডেনিমস। গতকাল এই শেয়ারের দাম ছিল ১৬ টাকা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ১৭ টাকা ৬০ পয়সা। আজ দাম বেড়েছে ১০ শতাংশ।

আল–আরাফাহ্

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক। গতকাল এই শেয়ারের দাম ছিল ১৫ টাকা ৭০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ১৭ টাকা ২০ পয়সা। দাম বেড়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ।

বিডি থাইফুড

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে বিডি থাইফুড। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ। গতকাল দাম ছিল ১৪ টাকা ১০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১৫ টাকা ৪০ পয়সা।

ফার্স্ট জনতা

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে ফাস্টর জনতা ব্যাংক মিইচুয়াল ফান্ড। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ২ টাকা ৪০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ২ টাকা ৬০ পয়সা।

ফু ওয়াং সিরামিক

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে ফু ওয়াং সিরামিক। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ১০ টাকা ৭০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ১১ টাকা ৪০ পয়সা।