দাম কমার শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

সপ্তাহের প্রথম দিন আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই কমেছে। আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল নিম্নমুখী।

আজ ডিএসইতে ৪০২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে মোট ৪১৯ কোটি ৮৭ লাখ টাকার।

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৪ হাজার ৮৯৯ দশমিক ৯২ পয়েন্ট। গতকাল শনিবারের তুলনায় সূচকটি কমেছে ৬৮ দশমিক ০১ পয়েন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ। ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ২২ দশমিক ৬০ পয়েন্ট। আজ এই সূচক কমেছে ১৬ দশমিক ৬০ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ। তিনটি সূচকের মধ্যে কেবল শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক হয়েছে ১ হাজার ৯২৮ দশমিক ৭৯ পয়েন্ট। সূচকটি কমেছে ১১ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩২৯টির এবং অপরিবর্তিত আছে ২৭টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, শেয়ারের দাম কমার শীর্ষে আছে ফারইস্ট ফাইন্যান্স।

ফারইস্ট ফাইন্যান্স

আজ মূল্যহ্রাসের শীর্ষে আছে ফারইস্ট ফাইন্যান্স। আজ এই কোম্পানির শেয়ারের দাম ১০ দশমিক ৫৮ শতাংশ কমে ৭৬ পয়সায় নেমে এসেছে। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৮৫ পয়সা।

পিএলএফএসএল

মূল্যহ্রাসের দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে পিএলএফএসএল। আজ এই শেয়ারের দাম কমেছে ১০ দশমিক ১২ শতাংশ। বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৭৯ পয়সা। আজ দাম কমে হয়েছে ৭১ পয়সা।

ওয়াটা কেমিক্যাল

মূল্যহ্রাসের দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে ওয়াটা কেমিক্যাল। আজ এই শেয়ারের দাম কমেছে ১০ দশমিক ১২ শতাংশ। বৃহস্পতিবার দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১৩১ টাকা ৪০ পয়সা। আজ দাম কমে হয়েছে ১১৮ টাকা ১০ পয়সা।

এফএসএস ফাইন্যান্স

আজ মূল্যহ্রাসের দিক থেকে চতুর্থ স্থানে আছেএফএএস ফাইন্যান্স।আজ এই শেয়ারের দাম কমেছে ১০ শতাংশ। বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৯০ পয়সা। আজ দিন শেষে শেয়ারটির দাম কমে হয়েছে ৮১ পয়সা।

জিএসপি ফাইন্যান্স

আজ মূল্যহ্রাসের দিক থেকে পঞ্চম স্থানে আছে জিএসপি ফাইন্যান্স। আজ এই শেয়ারের দাম কমেছে ১০ শতাংশ। গতকাল শেয়ারটির দাম ছিল ২ টাকা। আজ দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম কমে হয়েছে ১ টাকা ৮০ পয়সা।