আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৫০ লাখ টাকার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫৩৬ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ চলতি সপ্তাহের প্রথম দুই দিনেই লেনদেন কমেছে।

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৫ হাজার ৮০ দশমিক ৫৭ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি বেড়েছে ৮ দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার ২২ দশমিক পয়েন্ট। আজ এই সূচক ৪ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়েছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক বেড়ে হয়েছে ১ হাজার ৯৫০ দশমিক ৩৮ পয়েন্ট। সূচকটি কমেছে ২ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ১১৬টি কোম্পানির শেয়ারের। পাশাপাশি দাম কমেছে ১৮৯টির ও অপরিবর্তিত আছে ৮৫টি কোম্পানির শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজও মূল্যবৃদ্ধির শীর্ষে আছে প্রগতি লাইফ।

প্রগতি লাইফ

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স। গতকাল রোববার এই শেয়ারের দাম ছিল ১৯৩ টাকা ৭০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২১৩ টাকা। আজ দাম বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

অ্যাপেক্স ট্যানারি

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে অ্যাপেক্স ট্যানারি। গতকাল এই শেয়ারের দাম ছিল ৬৭ টাকা ৮০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৭৪ টাকা ৫০ পয়সা। দাম বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ।

ড্যাফোডিল কম্পিউটার্স

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে ড্যাফোডিল কম্পিউটার্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। গতকাল দাম ছিল ৪২ টাকা ২০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৪৫ টাকা ৮০ পয়সা।

রূপালী লাইফ

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ৮৮ টাকা ৪০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা ৭০ পয়সা।

এশিয়া প্যাসাফিক

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ০৭ শতাংশ। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৩৮ টাকা ৪০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৪১ টাকা ৫০ পয়সা।