সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে লেনদেনও কমেছে। আজ লেনদেন হয়েছে ৫৫৯ কোটি ৯৯ লাখ টাকায়। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার।
নির্বাচনের পর প্রথম কার্যদিবস গত রোববার সূচকের বড় উত্থান হয়। কিন্তু এর পর থেকে সূচকের পতন হচ্ছে। টানা কয়েক দিন সূচকের পতন হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের মান এখনো ৫ হাজারের ওপরে। আজ লেনদেন শেষে ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ৪৬৫ দশমিক ৯৩ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি কমেছে ৫৩ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ৯৫ দশমিক ০৯ পয়েন্ট। আজ এই সূচক ১০ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ২ হাজার ৯৭ দশমিক ৮৭ পয়েন্ট। সূচকটি কমেছে ১২ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩১৩টি কোম্পানির শেয়ারের। অপরিবর্তিত আছে ৩৩টি কোম্পানির। দেখে নেওয়া যাক, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে কোন কোম্পানিগুলো।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে রহিমা ফুড। গতকাল এই শেয়ারের দাম ছিল ১৩৭ টাকা ১০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ১৪৫ টাকা ৪০ পয়সা। আজ দাম বেড়েছে ৬ দশমিক ০৫ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে আইসিবি এমপ্লয়িস প্রভিডেন্ট ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গতকাল এই ইউনিটের দাম ছিল ৪ টাকা ৮০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ৫ টাকা। আজ দাম বেড়েছে ৪ দশমিক ১৬ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে মার্কেন্টাইল ইসলামী ইনস্যুরেন্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ। গত কার্যদিবসে দাম ছিল ২৪ টাকা ৮০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ২৫ টাকা ৭০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে অ্যাপেক্স স্পিনিং। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ২৮ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ২০৭ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ২১৩ টাকা ৮০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে বিডি থাইফুড। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ২২ শতাংশ। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ১৫ টাকা ৫০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ১৬ টাকা।