সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও মূল্যসূচক উভয়ই কমেছে। আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকেরই পতন হয়েছে।
এদিকে কয়েক দিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমছে। বেশ কিছুদিন পর গত সপ্তাহে লেনদেন এক হাজার কোটি টাকার নিচে নেমে আসে। ডিএসইতে আজ লেনদেন ৬০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। মোট লেনদেন হয়েছে ৬৫৪ দশমিক ৭২ কোটি টাকার।
আজকের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকই নেমে গেছে। প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৯ দশমিক ৯২ পয়েন্টে। গত দিনের তুলনায় সূচকটি কমেছে প্রায় ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ। ডিএসইএস নেমে এসেছে ১ হাজার ১৭৮ দশমিক ১৯ পয়েন্টে। এক দিনে কমেছে ১৩ পয়েন্টের বেশি বা প্রায় শতকরা ১ দশমিক শূন্য ৯ শতাংশ। এ ছাড়া শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক নেমেছে ২ হাজার ১০৭ দশমিক ১৩ পয়েন্টে। সূচকটির পতন হয়েছে প্রায় ২০ পয়েন্ট বা শতকরা শূন্য দশমিক ৯৩ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ৪৪টি কোম্পানির শেয়ার। দাম কমেছে ৩০৩টি কোম্পানির এবং ৫০টি কোম্পানির দর অপরিবর্তিত আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। গতকাল বুধবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১০ দশমিক ৫০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ১১ দশমিক ১০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৫ দশমিক ৭১ শতাংশ বা ২০ পয়সা।
ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে টেকনো ড্রাগ। গতকাল এই শেয়ারের দাম ছিল ৩৮ দশমিক ৭০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৪০ দশমিক ৭০ টাকা। দাম বেড়েছে ৫ দশমিক ১৬ শতাংশ বা ২ টাকা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে এনভয় টেক্সটাইল। গতকাল শেয়ারটির দাম ছিল ৫৮ দশমিক ৩০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৬১ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৪ দশমিক ৬৩ শতাংশ বা ২ দশমিক ৭০ টাকা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে মতিন স্পিনিং। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ বা ২ টাকা। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৫৪ দশমিক ২০ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৫৬ দশমিক ২০ টাকা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে থাকা পাওয়ার গ্রিডের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৯৪ শতাংশ বা ১ টাকা। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৩৪ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৩৫ টাকা।