প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী অক্টোবরে সাত দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে ডিএসইর দাপ্তরিক কার্যক্রমও এ সময় বন্ধ থাকবে। সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই জানিয়েছে, ৫ থেকে ১১ অক্টোবর প্রধান শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। এর মধ্যে ৫ থেকে ৯ অক্টোবর ঈদুল আজহা এবং ১০ ও ১১ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকবে। ছুটি শেষে ১২ অক্টোবর থেকে পুনরায় লেনদেন শুরু হবে। গতকাল রোববার ডিএসইর ওয়েবসাইটে ছুটির এ সিদ্ধান্তের কথা প্রকাশ করা হয়।