অনুমোদন হলো ইফাদ অটোসের আইপিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন পেয়েছে। গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় ইফাদ অটোসের আইপিও প্রস্তাব অনুমোদন করা হয়।
বিএসইসি জানিয়েছে, ইফাদ অটোস আইপিওতে দুই কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে বাজার থেকে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ৩০ টাকা। সংগৃহীত টাকায় প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ব্যাংক ঋণ শোধ ও আইপিও খরচ মেটাবে।
ইফাদ অটোস কোম্পানিটিকে শেয়ারবাজারে আনার ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে বেনকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।