প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার মতো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই শাহজিবাজার পাওয়ার, ইসলামী ব্যাংক ও রেনেটা— এই তিন কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে গতকাল এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানি তিনটি। সাম্প্রতিক সময়ে শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার প্রেক্ষাপটে কোম্পানিগুলোর কাছে তথ্য চেয়ে ডিএসই চিঠি দেয়। জবাবে কোম্পানি তিনটি জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার মতো কোনো তথ্য তাদের হাতে নেই। এ অবস্থায় ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির বক্তব্যটি তুলে দেওয়া হয়। তা সত্ত্বেও গতকালও ইসলামী ব্যাংক ও রেনেটার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত ছিল।