অ্যাপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি অ্যাপেক্স ফুডস শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, অ্যাপেক্স ফুডসের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২১ আগস্ট।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩০ জুন পর্যন্ত তাদের কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে এক কোটি ৭০ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল এক কোটি ৪৪ লাখ টাকা।