অ্যাপোলো ইস্পাতের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় নরসিংদীর পাঁচদোনায় চৈতাবো এলাকার ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত এ সভায় শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
অ্যাপোলো ইস্পাতের বিজ্ঞপ্তিতে বলা হয়, এজিএমে কোম্পানির আয়-ব্যয় সম্পর্কিত আর্থিক বিবরণী ও তার ওপর নিরীক্ষকের প্রতিবেদনসহ পরিচালকদের প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে এ সভায় পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দীন মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন।
এজিএমে আরও উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের সদস্য এম. এ মজিদ, মো. রফিক, ব্যবস্থপানা পরিচালক মো. আনসার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব এস. এ. হাসান প্রমুখ।