আজ খান ব্রাদার্সের লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে আজ মঙ্গলবার থেকে নতুন কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু হচ্ছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে কোম্পানিটির লেনদেন শুরু হবে। কোম্পানিটি গত আগস্টে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। এটি আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে দুই কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নতুন কোম্পানি হিসেবে ‘এন’ শ্রেণিভুক্ত হয়েই এটির লেনদেন শুরু হবে। লেনদেন শুরুর আগে কোম্পানিটি এরই মধ্যে শেয়ারধারীদের জন্য লভ্যাংশেরও ঘোষণা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক