আজও শেয়ারবাজার ঊর্ধ্বমুখী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা চতুর্থ দিনের মতো আজ রোববারও শেয়ারবাজার ঊর্ধ্বমুখী। লেনদেনের শুরু থেকে দেশের উভয় শেয়ারবাজারেই বেশির ভাগ শেয়ারের দাম বাড়তির দিকে। তবে গত কয়েক দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কিছুটা কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট অনুযায়ী বেলা ১২টায় ১৯ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৬১৯। মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি টাকার বেশি। অন্যদিকে, একই সময় ২৪ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে সিএসসি এক্স সূচক দাঁড়িয়েছে আট হাজার ৬৫১। মোট লেনদেন হয়েছে ৫ কোটি টাকার কিছু বেশি।