আজও সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিনে আজ রোববার সূচক ও লেনদেন দু-ই কমেছে শেয়ারবাজারে। টানা চার দিন সূচক বাড়ার পর গত সপ্তাহের শেষ দিন এবং আজ দুই শেয়ারবাজারের দরপতনকে বিনিয়োগকারীদের অনেকে মূল্য সংশোধন হচ্ছে বলে মন্তব্য করেছেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবারের চেয়ে ২০ দশমিক ০৯ পয়েন্ট কমে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪৪ পয়েন্ট। অন্যদিকে ৩২ দশমিক ১৮ পয়েন্ট কমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭৭ পয়েন্ট। সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হলেও কয়েক মিনিট পর থেকে লেনদেনে নেতিবাচক প্রবণতা শুরু হয়। ডিএসইতে পৌনে ১১টা থেকে আবার ইতিবাচক ধারায় লেনদেন শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
দেশের প্রধান এই শেয়ারবাজারে আজ হাতবদল হয়েছে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১১২ টির দাম বেড়েছে। কমেছে ১৬৯ টির, আর অপরিবর্তিত ছিল ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিন লেনদেন হয়েছে ৬৭৩ কেটি টাকার, যা বৃহস্পতিবারের চেয়ে ১৫ কোটি টাকা কম।
অন্যদিকে সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ৯৬ টির দাম বেড়েছে। কমেছে ১৩০ টির, আর অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫৬ কোটি ৬৩ রাখ টাকার লেনদেন হয়েছে।
দুই শেয়ারবাজারে আজও লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার।