আজও সূচক বেড়েছে শেয়ারবাজারে
টানা দ্বিতীয় দিনের মতো আজ বুধবারও সূচক বেড়েছে দুই শেয়ারবাজারে। গতকাল মঙ্গলবারের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণও।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকালের চেয়ে ০৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৪ হাজার ৮১৭ পয়েন্টের মতো। অন্যদিকে ৫৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৭ পয়েন্টের মতো। সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার পর কয়েক দফা উঠানামার পর দুই বাজারেই লেনদেন শেষ হয় ইতিবাচক প্রবণতায়।
দেশের প্রধান শেয়ারবাজারে ডিএসইতে আজ হাতবদল হয়েছে ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১৫৫ টির দাম বেড়েছে। কমেছে ১১৬ টির, আর অপরিবর্তিত ছিল ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিন লেনদেন হয়েছে ৫৫০ কেটি টাকার সামান্য বেশি, যা গতকালের ২২ কোটি টাকার মতো বেশি।
অন্যদিকে সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১১৫ টির দাম বেড়েছে। কমেছে ১০১ টির, আর অপরিবর্তিত ছিল ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৮৬ কোটি ২৭ রাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস। লেনদেন হয়েছে সাড়ে ২৪ কোটি টাকার মতো।