আট দিন পর ঊর্ধ্বমুখী ডিএসইর সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা আট দিন দর পতনের পর ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচক বাড়ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

দৈনন্দিন লেনদেনের গতিও কিছুটা বেড়েছে আজ ডিএসইতে। সেই সঙ্গে দুই পুঁজিবাজারেই বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

গত আট কার্যদিবস ধরে একটু একটু করে কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। গতকাল রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক কমে ৫৩ পয়েন্ট। এই নিয়ে টানা আট কার্যদিবসে ডিএসইতে সূচক কমে ১৮৫ পয়েন্ট।

এদিকে আজ লেনদেনর শুরুতে সূচক কমলেও দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬১৬ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৪১৬ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৬৫ কোটি ৩২ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১০৫টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৯২ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ১৯ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনর পরিমাণ ছিল ২১ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৭০টির। দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির।