আট দিন পর সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে
টানা আট দিন দরপতনের পর সামান্য সূচক বাড়ল ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে লেনদেন ও সূচক উভই কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।
আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে হয় ৪৫২৫ পয়েন্ট। গতকাল লেনদেন শেষে সূচক কমে ১০ দশমিক ৩৮ পয়েন্ট। অবস্থান করে ৪৫২৩ পয়েন্টে। আজ মোট লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৩৯ কোটি টাকা। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৩১ কোটি ১৩ টাকা।
পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে বাজার বুঝে বিনিয়োগের প্রবণতা আছে। তাই বাজারে নেতিবাচক একটা প্রভাব লক্ষ করা যাচ্ছে। তবে বাজারে আস্তে আস্তে নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং, আইপিডিসি, বিডিকম অনলাইন লিমিটেড, বেক্সিমকো ফার্মা, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড ও ইসলামী ব্যাংক লিমিটেড।
আজ ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৫টির। অপরিবর্তিত ৬৩টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক বেড়েছে ২ দশমিক শূন্য ১১ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ২২ কোটি ৭ লাখ টাকা। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ২৫ কোটি টাকার। আজ হাতবদল হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৯৯টির, অপরিবর্তিত আছে ৫১টির।