আড়াই ঘণ্টায় ৩২০ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৮০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৯টির দাম বেড়েছে। কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, এসিআই, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বাংলাদেশ, রেনাটা, এমজেএল বিডি, সেন্ট্রাল ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন প্রভৃতি।