আবার সূচক কমেছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন পরই আবার দর পড়ল ঢাকার পুঁজিবাজারে। আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।

আজ বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে প্রায় ১২ পয়েন্টের মতো। অবস্থান করছে ৪৫৩৮ পয়েন্টে। মোট লেনদেনের পরিমাণ ৪০৫ কোটি ২২ লাখ টাকা। গেল কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৪৮ কোটি ১৫ লাখ টাকা।

গতকাল মঙ্গলবারের ধারাবাহিকতায় আজ দিনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী ছিল ঢাকার পুঁজিবাজার। তবে কিছুক্ষণ পরই কমতে শুরু করে সূচক। দিনভরই নেতিবাচক ছিল সূচকের গতি। ডিএসইর পরিচালক শাকিল রিজভী জানান, পুঁজিবাজার একটি স্পর্শকাতর জায়গা, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে কিছুটা নেতিবাচক আছে সূচক। তবে বর্তমান পুঁজিবাজার নিয়ে আশঙ্কার কিছু নেই বলেই জানান তিনি।

আজ লেনদেন শেষে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৬০টির দর। অপরিবর্তিত আছে ৬৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।