আবারও ইতিবাচক ধারায় শেয়ারবাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দুদিন সূচক কিছুটা কমার পর সপ্তাহের তৃতীয় দিনে আজ মঙ্গলবার আবার ইতিবাচক ধারায় চলছে শেয়ারবাজারের লেনদেন।
লেনদেনের শুরু থেকে দেশের উভয় শেয়ারবাজারেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তির দিকে। বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮১৮। এরই মধ্যে লেনদেন হয়েছে ১৫০ কোটি টাকার বেশি। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ২৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৬। মোট লেনদেন হয়েছে ৯ কোটি টাকার কিছু বেশি।