আবারও কমল শেয়ার বাজারের সূচক
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ বৃহস্পতিবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিন শেষে দুই বাজারেই হাত বদল হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। এর আগে টানা চার দিন সূচক নিম্নমুখী থাকার পর গতকাল বুধবার বেড়েছিল দুই শেয়ারবাজারের সূচক।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, লেনদেন শেষে আজ ১২ পয়েন্ট কমে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮০৮ পয়েন্ট। এদিকে, ডিএসইর পাশাপাশি সূচক কমেছে সিএসইতেও। আজকের লেনদেন শেষে ৩০ পয়েন্ট কমে সিএসইর সার্বিক মূল্যসূচক অবস্থান করছে ১৪ হাজার ৭৮১ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১০৯ টির দাম বেড়েছে, কমেছে ১৭৩ টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৯ টি। অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০ টির দাম বেড়েছে; কমেছে ১১৯ টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৬ টি।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৬০৩ কোটি টাকা, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম। সিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ৫৭ কোটি টাকা কম।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে ছিল ইসলামি ব্যাংক। আজ এই প্রতিষ্ঠানটির ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি টেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আরএসআরএম স্টিল, বিএসআরএম ফ্যাশন প্রভৃতি।