আবারও নিম্নমুখী পুঁজিবাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূচক কমেছে ঢাকার পুঁজিবাজারে। আজ বুধবার লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেলা ১১টার পর থেকে কমতে থাকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স।
দুপুর সাড়ে ১২টায় ডিএসইএক্স সূচক সাড়ে সাত পয়েন্টের মতো কমে অবস্থান করছে ৪৫৪২ পয়েন্টে। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত প্রায় ১৭৪ কোটি ৪৫ লাখ টাকা।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দুপুর সাড়ে ১২টা নাগাদ দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৩৮টির। অপরিবর্তিত আছে ৭৬টির দর।
এর আগে টানা পাঁচ কার্যদিবস সূচক কমার পর গতকাল মঙ্গলবার সামান্য বাড়তে দেখা যায় ডিএসইএক্স সূচক। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে শূন্য দশমিক ৯৭ পয়েন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে। এখন পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে আড়াই পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ৯ কোটি ৭২ লাখ টাকা। সূত্র: ওয়েবসাইট