আরএফএল ৩৫ ও প্রাণ ৩২ শতাংশ লভ্যাংশ দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ২০১৫-১৬ অর্থবছরে তাদের শেয়ারধারীদের জন্য ৩৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ঘোষণা করেছে ৩২ শতাংশ লভ্যাংশ।
রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। দুটি সভাতেই কোম্পানি দুটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, পরিচালক (স্বতন্ত্র) এম এ মান্নান, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান, পরিচালক (মার্কেটিং) চৌধুরী কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন। এ ছাড়া আরএফএলের সভায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, প্রাণের সভায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ মৃধা, পরিচালক উজমা চৌধুরী উপস্থিত ছিলেন।