আরএসআরএম স্টিলের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, আরএসআরএমের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৬ নভেম্বর।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত তাদের কর-পরবর্তী মুনাফা ১৫ কোটি ৪৯ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৪ পয়সা।