প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারের বহুল আলোচিত ’৯৬ সালের কেলেঙ্কারির ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলার রায়ের ঘোষণার দিন ধার্য করা হয়েছে। প্রিমিয়াম সিকিউরিটিজের এ মামলার অন্য আসামিরা হলেন এ রউফ চৌধুরী, মসিউর রহমান, সাঈদ এইচ চৌধুরী ও অনু জায়গিরদার।
পুঁজিবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল ১৩ সেপ্টেম্বর এ মামলার রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মাসুদ রানা। তিনি বলেন, গতকাল বুধবার মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
এর আগে গত সোমবার ’৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির এক মামলার প্রথম রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। চিক টেক্সের ওই মামলায় আদালত কোম্পানির দুই পরিচালককে চার বছর করে কারাদণ্ড ও ৩০ লাখ টাকা করে অর্থদণ্ড দেন।