ইতিবাচক ধারা অব্যাহত দুই পুঁজিবাজারে
ইতিবাচক ধারা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। গেল কয়েক দিনের মতো আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসও ডিএসইতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ১ হাজার কোটি টাকা।
অপর দিকে সিএসইতেও দৈনন্দিন লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৫৬ পয়েন্টে। গত কার্যদিবস ডিএসইএক্স সূচক ১৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে হয় ৫১৩৭ পয়েন্ট। আজ লেনদেনের পরিমাণ ১২০৯ কোটি টাকা, যা গত কার্যদিবসের চেয়ে ১৮২ কোটি টাকা কম। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ১৩৯১ কোটি টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো আর্গন ডেনিম, বেক্সিমকো লিমিটেড, বিবিএস, জিপিএইচ ইস্পাত, ডেসকো, ইফাদ অটোজ, অ্যাপোলো ইস্পাত, ফার কেমিক্যাল, কেয়া কসমেটিকস ও বিডি থাই। ডিএসইতে আজ ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৬ টির। অপরিবর্তিত ৩৬ টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ২০ দশমিক ১০ পয়েন্ট। আজ লেনদেনের পরিমাণ ৭৩ কোটি ১৩ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ১২৭ টির, অপরিবর্তিত ২২ টির