ইতিবাচক প্রবণতা অব্যাহত শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। গতকালের ধারাবাহিকতায় আজও দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। পাশাপাশি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিন সোমবারের চেয়ে বেড়েছে। তবে কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৬ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস ৬ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক প্রায় ১১ পয়েন্ট বেড়েছে।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮৫৪ পয়েন্টে।
গতকাল সোমবার ডিএসইর ডিএসইএক্স সূচক বেড়েছিল ২৪ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছিল ৮০ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯০ টির দাম বেড়েছে। কমেছে ৮৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ ডিএসইতে ৪১০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯২ কোটি টাকা বেশি। গতকাল সোমবার এই স্টক এক্সচেঞ্জে ৩১৮ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১ টির দাম বেড়েছে। কমেছে ৭২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৫ কোটি টাকার হয়েছে, যা গতকালের চেয়ে ১৮ কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ৫৩ কোটি টাকা লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে ইউনাইটেড এয়ার। আজ প্রতিষ্ঠানটির ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি টেক্স, কেপিসিএল, আরএকে সিরামিকস, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, বেক্সিমকো, হেইডেলবার্গ সিমেন্ট, এসিআই ফরমুলেশন প্রভৃতি।