ইতিবাচক প্রবণতা ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।


ডিএসই সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৫৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।


এই সময়ে ডিএসইতে ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে। কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।


এই সময় পর্যন্ত ডিএসইতে ১৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসিআই ফর্মুলেশন, সিঙ্গার বাংলাদেশ, এসিআই, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, তুংহাই নিটিং, হেইডেলবার্গ সিমেন্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস প্রভৃতি।