ইতিবাচক প্রবণতা ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,০২৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো চলছে।

এই সময়ে ডিএসইতে ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৭টির দাম বেড়েছে। কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ৩১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, আরএসআরএম স্টিল, অ্যাকটিভ ফাইন, গোল্ডেন সন, গ্রামীণফোন, এসিআই, এসিআই ফর্মুলেশন, বিএসআরএম স্টিল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি।