ইতিবাচক প্রবণতা ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচকের ইতিবাচক এই প্রবণতা।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,০৫২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৬টির দাম বেড়েছে। কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডেসকো, ন্যাশনাল টিউবস, কেয়া কসমেটিকস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বেক্সিমকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, কেপিপিএল, বেক্সিমকো ফার্মা প্রভৃতি।