ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের নিম্নমুখী প্রবণতার পর আজ সোমবার সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ১৮ পয়েন্ট
আজ দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৬৮ পয়েন্টে।
এর আগে দিনের শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ৩৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বৃদ্ধির হার কমলেও দিন শেষে ইতিবাচক প্রবণতায় থাকে সূচক। গতকাল রোববার ডিএসইতে সূচক কমেছিল ৬ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টির দাম বেড়েছে। কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ২৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ২৩৭ কোটি টাকার লেনদেন হয়।

সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ২২ পয়েন্ট
ডিএসইর মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৭৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টির দাম বেড়েছে। কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ার ফার্মা, আইডিএলসি, আরএকে সিরামিকস, কেয়া কসমেটিকস, অগ্নি সিস্টেমস, বেক্সিমকো ফার্মা, এমজেএল বিডি, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং প্রভৃতি।