ইতিবাচক প্রবণতায় সূচক
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। তবে লেনদেনে ধীরগতি লক্ষ করা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৭০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯০টির দাম বেড়েছে। কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, এসিআই, বেক্সিমকো, সামিট পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা প্রভৃতি।