ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও রিয়েল এস্টেট খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং (ইএইচএল) শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।


আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে জানানো হয়, ইস্টার্ন হাউজিংয়ের পরিচালনা পর্ষদ গত ৩১ জুলাই শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২ অক্টোবর।

প্রতিষ্ঠানটি জানায়, গত ৩০ জুলাই পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৮ পয়সা।