ঈদুল আজহায় পাঁচ দিন বন্ধ থাকবে ডিএসই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন পবিত্র ঈদুল আজহায় পাঁচ দিন বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম। গতকাল বুধবার ডিএসইর ৭৭৮তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ৯ অক্টোবর ডিএসইর লেনদেন ও দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। ১০ ও ১১ অক্টোবর সাপ্তাহিক ছুটি শেষে ১২ অক্টোবর থেকে যথারীতি লেনদেন ও দাপ্তরিক কাজ শুরু হবে।