ঈদের আগে শেষ কার্যদিবসে শেয়ারবাজারে মিশ্র প্রবণতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগে শেষ কার্যদিবসে আজ মঙ্গলবার দুই শেয়ারবাজারের লেনদেনে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। সকালে দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও কিছু সময় পর শেয়ারের লেনদেন ও সূচক কমতে থাকে। তবে পরিমাণের দিক থেকে তা খুব সামান্যই।
দুপুর ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তুলনামূলক বেশি শেয়ারের দাম নিম্নমুখী হলেও ডিএসই এক্স সূচক কমেছে দুই পয়েন্টেরও কম। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই সময় ১৩ পয়েন্ট বেড়ে সিএসসি এক্স সূচক দাঁড়িয়েছে আট হাজার ৬৮৩।