ঈদের আগে শেষ দিনও চাঙা দুই পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানি ঈদের আগে দেশের দুই পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার শেষ কার্যদিবস। আজকে লেনদেনের পর নয় দিন বন্ধ পুঁজিবাজারের কার্যক্রম।

টানা ছয় দিনের মতো আজও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ছে। তবে সিএসইতে লেনদেনে গতি কিছুটা কম লক্ষ করা যাচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১৮ দশমিক ১০ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৬১২ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ১৭৫ কোটি ১০ লাখ টাকা। লেনদেনের গতি গতকাল মঙ্গলবারের চেয়ে বেশি দেখা যাচ্ছে আজ। গতকাল দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৭৩ কোটি ৩১ লাখ টাকা।
ডিএসইতে এই সময় পর্যন্ত মোট ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টি কোম্পানির শেয়ারেরই দর বেড়েছে, কমেছে ১১২টির, অপরিবর্তিত আছে ৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।
সিএসইতে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে ৪৩ দশমিক ৪৯ পয়েন্ট এবং মোট লেনদেনের পরিমাণ ৯ কোটি ১২ লাখ টাকা। গতকাল এ সময় সিএসইতে সাড়ে নয় কোটি টাকা। আজ এই সময় পর্যন্ত হাতবদল হওয়া ১৬৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৭২টির, অপরিবর্তিত আছে ২৪টির দর।