ঈদের পর টানা দ্বিতীয় দিনেও ঢাকার শেয়ারবাজার ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষে টানা দ্বিতীয় দিনে আজ বুধবারও ঢাকার শেয়ার বাজার ছিল ঊর্ধ্বমুখী। বেড়েছে লেনদেন ও সূচক। তবে চট্টগ্রাম শেয়ারবাজারে আজ ছিল মিশ্র প্রবণতা।

ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হলেও পরে উঠানামার মধ্যদিয়ে শেষ হয় দুই শেয়ারবাজারের লেনদেন। দিন শেষে ১০ পয়েন্টের বেশি বেড়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক দাঁড়ায় ৪৭৪১ দশমিক ৯৭। এদিন লেনদেন হয়েছে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১৪৪ টির দাম বেড়েছে। কমেছে ১৪২ টির, আর অপরিবর্তিত রয়েছে ২৯টির। লেনদেন হয়েছে ৭১৫ কোটি টাকারও বেশি।
অন্যদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্লু-চিপ সিএসই-৩০ সূচক ১০৯ পয়েন্ট বাড়লেও ৪ পয়েন্টের বেশি কমে সিএসসি এক্স সূচক দাঁড়িয়েছে ৮৮৪৮। সিএসইতে আজ ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৮ টির দাম বেড়েছে। কমেছে ৭৭ টির, আর অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয়েছে ৫১ কোটি টাকার বেশি।