ঈদের পর প্রথম দিন সূচকের উত্থানে লেনদেন শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন হচ্ছে শেয়ারবাজারে। আজ রোববার লেনদেনের প্রথম এক ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৮ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২৯ পয়েন্ট।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৪৫৮ কোটি ৯২ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ৫৯টির, অপরিবর্তিত আছে ৫২টির দর।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সাইফ পাওয়ার টেক, বেক্সিমকো, সামিট পাওয়ার, ম্যাকসন স্পিনিং, পাইওনিয়ার ইনস্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, কাত্তালি টেক্সটাইল লিমিটেড, ক্রিস্টাল ইনস্যুরেন্স, রবি ও জেনেক্স ইনফয়েস লিমিটেড।

অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৩৭টির, অপরিবর্তিত আছে ২৮টির দর।