ঊর্ধ্বমুখী ডিএসই, সূচক কমেছে সিএসইতে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকার পুঁজিবাজার। আগের দিনের তুলনায় গতি লক্ষ করা যাচ্ছে লেনদেনের পরিমাণেও।
আজ লেনদেনের শুরু থেকেই সূচক বাড়তে দেখা যায় ডিএসইতে। প্রথম ১৫ মিনিটে সূচক বাড়ে ১২ পয়েন্ট। তবে এরপর গতি কিছুটা কমে গেছে সূচকের। দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স শূন্য দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ৪৫৭৮ পয়েন্টে অবস্থান করছে। মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ২০৫ কোটি ৮৩ লাখ টাকা। গেল কার্যদিবসে প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয় ১৭১ কোটি ৮৫ লাখ টাকার ওপর।
ডিএসইতে আজ দুপুর ১২টা মোট পর্যন্ত মোট ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির। কমেছে ৯৬টির দর। অপরিবর্তিত আছে ৭৩টির দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে কিছুক্ষণ পর কমতে থাকে সূচক। দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক ৪ পয়েন্টের মতো কমে। মোট লেনদেন ছাড়িয়েছে ৭ কোটি টাকা। হাতবদল হওয়া ১৮৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৭৬টির, অপরিবর্তিত আছে ৩৬টির দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট